Hi

ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে জেলা ও মহানগর আ’লীগের কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • ২৪৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে গত শনিবার (০৩ ডিসেম্বর ২০২২) সকাল ১১ টায় অনুষ্ঠিত আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা আ”লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক পদে যথাক্রমে মহানগর আ’লীগের সাবেক সভাপতি এহতেশামুল আলম এবং জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল নির্বাচিত হন।

অন্যদিকে ময়মনসিংহ মহানগর আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক পদে যথাক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামূল হক টিটু এবং ময়মনসিংহ মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত নির্বাচিত হন।

ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক সভাপতি এড. জহিরুল হক খোকা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহানগর আ’লীগের সাবেক সভাপতি এহতেশামুল আলম। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, কেন্দ্রীয় নেতা শফিউল আলম নাদেল ও মারুফা আক্তার পপি সহ ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

দলের জন্য ময়মনসিংহ জেলা আ’লীগ ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দের ত্যাগ ও তৃণমূলের সমর্থনের পাশাপাশি বিভিন্ন দিক মূল্যায়ন করে অতিথিবৃন্দ উপরোক্ত সিদ্ধান্তে উপনীত হন বলে জানা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহ-১১ আসনে বিজয়ী বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ময়মনসিংহে জেলা ও মহানগর আ’লীগের কমিটি ঘোষণা

Update Time : ০৮:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২