ময়মনসিংহে কুখ্যাত ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ; ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
-
Reporter Name - Update Time : ০৬:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- ১৫৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর তত্বাবধানে অপরাধ নির্মূল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) তারিখ কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০০.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে পাকা রাস্তার উপর হইতে ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তারা হলোঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা, মেম্বারবাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র শরিফুল ইসলাম(২০)। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী, ইদু মেম্বারের বাড়ী এলাকার আফাজ উদ্দিনের পুত্র আঃ রউফ মিয়া (৩৫)।
তাহারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। তাহাদের নিকট হতে ৭০(সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















