শিরোনামঃ
মন
-
Reporter Name - Update Time : ০৫:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- ২০৮ Time View

আহমেদ শাহরিয়ার নুসরাত জাহান (খুশি)
মন রে ও মন,
তুই কি অবিচল!
নাকি খেলার মাঠে লাফিয়ে চলা বল!
তুই কি সদ্য ফোটা গোলাপ ফুল,
অজান্তেই কেন রে তুই করিস এত ভুল!
তুই কি শুধু দুঃখেই থাকিস,
দুঃখ কি তোর খেলা!
সুখের করিস হেলা রে তুই,
দুঃখের করিস মেলা!
যেখানেতেই দুঃখ দেখিস,
সেখানেই তুই পড়ে থাকিস
যে দিকটাতেই ইচ্ছে করিস,
সেদিকটাতেই ছুটে চলিস
মন রে ও মন বল কেন তুই অজানা,
বল ওরে মন তোরে কেমনে যাবে জানা!
Tag :
কবিতা
জনপ্রিয়























