Hi

ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

  •  আঃ হামিদ
  • Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১১৮ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ মোতালেব হোসেন(৪০) নামের এক দোকান ব্যবসায়ী মারা গেছেন। সে উপজেলার পঁচিশা দক্ষিণপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। বিকেল ৫টার দিকে তার বাড়ির পাশে দোকানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে তার পারিবারিক সূত্রে জানায়। অত্র এলাকার বাসিন্দা এস.এম মামুন রানা জানান, সে সারাদিন কৃষি কাজ সেরে বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে ফিরে আসে। গোসল করে খাওয়া দাওয়ার আগে সে তার মনোহারী দোকান খুলে দোকানের ভিতর থেকে একটি কারেন্টের তার টেনে সামনে বাল্বে সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪