ভালুকা সরকারি কলেজ শাখার উদ্যোগ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৫:০২:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- ১৪৭ Time View

শিপন রানা ভালুকা প্রতিনিধি:
বাংলাদেশের আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৪ জানুয়ারি)। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি সকল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠার শুরুতে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’। দেশ স্বাধীন হওয়ার পর এটি ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে কার্যক্রম শুরু করে।
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কার্যক্রম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার (০৪ জানুয়ারি)সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে
ভালুকা উপজেলা আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা,কেক কাটা দোয়া _ও_ মিল্লাত মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সৃজন সরকার ও সাধারণ সম্পাদক আদি আহাম্মেদ শাকিল এবং ভালুকা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব কাজিমুদ্দিনসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
















