Hi

ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ১৯৫ Time View

শিপন রানা ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:
“বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ভালুকা থানা পুলিশের ব্যবস্থাপনায় ভালুকা মাইক্রোস্ট্যান মাঠে আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী ২০২৩) তারিখ বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম-পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা পি পি এম এবং সভাপতিত্ব করেন কামাল হোসেন অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারন সম্পাদক গোলাম মোস্তুফা, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র -ছাত্রী, কওমী মাদ্রাসার ছাত্ররা।

বিট পুলিশিং সমাবেশে অতিথিবৃন্দ থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের সেবাসমূহকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মানসে সকলকে একযোগে কাজ করার ব্যাপারে ঐকান্তিক আহ্বান জানান।

পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় তাঁর বক্তব্যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আসন্ন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছ্বতা বজায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং কাউকে এ সংক্রান্তে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান।

প্রধান অতিথি পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত গ্রাম-পুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। ভালুকা মডেল থানা এলাকায় এই প্রচন্ড শীতেও গ্রাম-নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদের মত কাজ করে চলা গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে এই উদ্যোগ ব্যাপক উৎসাহ ও প্রেরণার উন্মেষ ঘটায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ভালুকা বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

Update Time : ০২:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩