ভালুকা পাওনা টাকা চাইতে গিয়ে হামলার স্বীকার
-
Reporter Name - Update Time : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- ১৪৩ Time View

ভালকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার স্বীকার হয়েছে এক ব্যাবসায়ী । ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর-ঝালপাজা রোডে আখি মডেল স্কুল এলাকায়। স্থানীয়রা আহত ওই ব্যাসায়ীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করেছেন।এঘটনায় আহত ব্যাবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজার এলাকার মৃত জয়নুদ্দিনের ছেলে আলী আকবর ও একই এলাকার রফিকুল ইসলাম এক সাথে জমির ব্যাবসা করেন । জমি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে আলী আকবরের লোকজন রফিকুলের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করেন।
আহত রফিকুল জানান,আমি আলী আকবরের সাথে একত্রে জমির ব্যাবসা করি দীর্ঘদীন যাবত আলী আকবরের কাছে ৩০লাখ টাকা পাই। আমি আমার পাওনা টাকা চাইতে গেলে আলী আকবরের নেতৃত্বে কাঞ্চন, ফয়েজ উদ্দিন ও উমর আলী আমার উপর হামলা করে মারপিট করে আমাকে আহত করে।
অভিযোক্ত আলী আকবর জানান, রফিকুল আমার কাছে কোন টাকা পায়না আমাকে বকাঝকা করলে ভাতিজারা ২টি চর মারে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।






















