ভালুকায় সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- ১৮০ Time View

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিএনপির বর্ষিয়ান নেতা, সাবেক সচিব, সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মোশাররফ হোসেন এমপির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম বিএনপির দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, আহবায়ক কমিটির অন্যতম সদস্য, আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের দিক নির্দেশনায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এম এ হামিদ ক্বারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরকার, ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের ফকির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হক মন্ডল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ জুয়েল, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা উলামা দল সভাপতি এসফাকুর রহমান সিদ্দিকি, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, যুগ্ন আহবায়ক সেলিম মাহমুদ কাদের, জেলা সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আঃ রউফ, বিএনপি নেতা ফরহাদুল আলম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান ইমন, নুর হোসেন সরকার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু হানিফ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানবীর হাসান শান্ত, ছাত্রদল নেতা শাহরিয়ার অলিউল্লাহ অনন্ত, কায়ছার মাহমুদ চঞ্চল প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন
কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মফিজুর রহমান।

















