Hi

ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ৩৯০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৩৭ Time View

আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধি।
ময়মনসিংহ (ডিএনসি) এর অভিযানে ভালুকা উপজেলা উথুরা পশ্চিম বাজার জাহিদের বিল্ডিং থেকে ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লক্ষ টাকাসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা (৩৫) ও বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল (২৯)। নূর কামাল উপজেলার উথুরা এলাকার জাকির হোসেন জাহিদ এর বাসায় ভাড়া থাকতো।

শুক্রবার (১২-০৫-২০২৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান করে সকাল ১০.৩০ মিনিটে উথুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ জব্দ করা হয়।

জানাযায়, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ভালুকায় ৩৯০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২

Update Time : ০৩:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩