ভালুকায় ৩০টি অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ
-
Reporter Name - Update Time : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- ১৫৮ Time View

হাবিব হাসান,বিশেষ প্রতিবেদক,
ময়মনসিংহের ভালুকায় পথশিশু ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার উদ্দোগে ও লন্ডন প্রবাসী শিক্ষার্থী মুরাদ খান এর সহযোগীতায় পথশিশু ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিরতণ করা হয়েছে।
২০ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় প্রায় ৩০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি,দুধ সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পথশিশু ফাউন্ডেশন ভালুকা এর সভাপতি মোস্তানছির জোহাদ,সাধারণ সম্পাদক আমির হামজা,সহ-সভাপতি(১) নাহিদ হাসান, সহ-সভাপতি(২) ফাহাদ জাকির, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, প্রথম আলো পত্রিকার ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান সহ ফাউন্ডেশন এর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আনুষ্ঠানিকতার শেষে পথশিশু ফাউন্ডেশনের সভাপতি জোহাদ বলেন,আমরা মানবিক দিক বিবেচনা করে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি!এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।আর আজকের এই আয়োজন আমরা ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আমাদের বন্ধু মুজাহিদকে উৎসর্গ করেছি।





















