শিরোনামঃ
ভালুকায় সানরাইজ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১১:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- ১৭৩ Time View

ভালুকা, ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকায় সানরাইজ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ডাকাতিয়া ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক ২ কোটি ৭৩ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে স্কুলের একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বিশিষ্ট সমাজ সেবক ডা. মোশায়েদ রহমান মুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আব্দুল মতিন, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
প্রমুখ।
পরে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Tag :
উদ্ভোধন
জনপ্রিয়























