শিরোনামঃ
ভালুকায় সড়ক দুঘর্টনায় নারীর মৃত্যু
-
Reporter Name - Update Time : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- ২৯৯ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ৪ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বাটার ফ্লাই এর সামনে ভারসাম্যহীন খোদেজা আক্তার (৫৫) নামে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় যে, ময়মনসিংহ গামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-২৭৫৬) ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বাটার ফ্লাই এর সামনে পেছন থেকে ধাঁকা দিলে ঘটনাস্থলেই ভারসাম্যহীন খোদেজা আক্তার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়।নিহত খোদেজা খাতুন ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামের মৃত ছমেদ আলীর মন্ডলের বড় মেয়ে। সে দীর্ঘ দিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিলেন। ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
Tag :
মুত্যু















