Hi

ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ময়মনসিংহের ভালুকায় এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ভালুকা উপজেলা শ্রমিক দলের একাংশের উদ্যোগে এই র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ কমিটির নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

​ভালুকা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মন্ডল ও ভালুকা সদর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী এবং ভালুকা পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে র‍্যালিটি পরিচালিত হয়।

​র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল হক এবং আশিক উল্লাহ আশিক প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি

ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি

Update Time : ০৬:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬