Hi

ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মেয়ের হাতে বাবা খুন, আটক—৩

  • Reporter Name
  • Update Time : ০২:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৪৬ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় একটি গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা প্রায় নয়টার পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় ওই ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোর পূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার রাত সাড়ে ১১টার সময় কতর্ব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় মেয়ে শরিফা, ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত এ ঘটনায় মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ভালুকায় মেয়ের হাতে বাবা খুন, আটক—৩

Update Time : ০২:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪