শিরোনামঃ
ভালুকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অধ্যক্ষ মো: শাহাব উদ্দিন শেখ-এর প্রাণঢালা শুভেচ্ছা
-
Reporter Name - Update Time : ১২:২১:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- ২ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
৫ই অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশজুড়ে কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীকে আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: শাহাব উদ্দিন শেখ।
এক বার্তায় তিনি বলেন, শিক্ষক সমাজ জাতি গড়ার কারিগর। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আদর্শ ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
তিনি দেশের সকল শিক্ষক ও কর্মচারী এবং তাঁদের পরিবারের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শিক্ষাঙ্গনে গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Tag :
শুভেচ্ছা













