Hi

ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১২৬ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে  শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুরুষ ও মহিলা রুকনগণ উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমীর জনাব আব্দুল করিম। তিনি বক্তব্যে রুকনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমীর ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ছাইফ উল্লাহ পাঠান ফজলু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দাওয়াতি ও সাংগঠনিক কাজে আরও গতি আনতে হবে। মানুষের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শহিদুর রহমান শাহীন।এই রুকন সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, রুকনদের মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা বর্তমান জাতীয় পরিস্থিতি, ইসলামী আন্দোলনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন।উপস্থিত রুকনগণ অঙ্গীকার ব্যক্ত করেন—ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা সর্বশক্তি দিয়ে কাজ করে যাবেন এবং সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনতে সচেষ্ট থাকবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫