ভালুকায় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
-
Reporter Name - Update Time : ০১:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- ২০৫ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামের এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার ত্রিশাল উপজেলার বিলবোকা কাঁঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি সিডস্টোরে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশা দুই নারী শ্রমিককে ধাক্কা দেয়। এতে তারা দু’পাশে ছিটকে পরেন। পরপরেই পিছন থেকে আসা একটি ট্রাক আসমা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হন অপর এক নারী শ্রমিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঢাকামুখী একটি অজ্ঞাত ট্রাকের চাপায় আসমা আক্তারের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
















