শিরোনামঃ
ভালুকায় গাঁজাসহ ব্যাবসায়ী আটক
-
Reporter Name - Update Time : ০৭:১৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- ১৩৪ Time View

ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় গাঁজা সহ রফিক মিয়া নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা এলাকায় এসআই মোঃ ছামিউল হক ও এএসআই পাইলট ভৌমিক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে। এ সময় রফিক মিয়ার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রফিক মিয়া ইদ্রিস আলী ফকিরের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার একদল অভিযানিক দল অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় রফিককে হাতে নাতে আটক করে। শনিবার দুপুরে আসামীকে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
ভালুকা
জনপ্রিয়

















