Hi

ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় কারখানায় হামলা প্রায় ৪০টি গাড়ি ভাঙচুর, আগুন : আহত ৫

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ১৪৭ Time View
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোনের প্রথম দিনে রোববার (৪ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর ও একটি ট্রাক ও দুটি মটর সাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকবহনকারী  প্রায় ৪০টি  গাড়িসহ শিল্পপুলিশের একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও একটি মিনি বাসে আগুণ দেয়া হয়। ওই সময় আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে ৪/৫ জন শিল্প পুলিশ আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে  উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের উদ্যোগে একটি  বিক্ষোভ মিছিল করে। বিকেলে উপজেলার সিমান্তবর্তী মাষ্টারবাড়ি এলাকায় শ্রীপুর এলাকা থেকে কিছু লোক এসে বাদশা গ্রুপের বাদশা (বিটিএল) কারখানাটির মূলফটকসহ ভেতরে ভাঙচুর ও আগুণ লাগিয়ে দেয়। তাছাড়া কোকাকোলা, আরিফ টেক্সটাইল, পিএনিট কম্পোজিট ও নোমান কারনায় ভাঙচুর করা হয়। এ সময় পিএনিট কারখানার ভেতর ৪/৫ টি কাভার্ডভ্যান ভাঙচুর করে আন্দোলনকারীরা। তাছাড়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকবহনকারী  স্কয়ার ফ্যাসন লিমিটেড এর ২০/২৫টি গাড়িসহ প্রায় ৪০টি গাড়ী ও  শিল্পপুলিশের একটি কাভার্ডভ্যান ভাঙচুর এছাড়াও এনভয় কারখানার সামনে শিল্পপুলিশ বক্সের পাশে একটি মিনিবাসে আগুণ ধরিয়ে দেয়া হয়। ওই সময় আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে ৪/৫ জন শিল্প পুলিশ আহত হন।
স্থানীয় লোকজন আরো জানান, বিকেলে সিমান্তর্বী নাসিরগ্লাস ফ্যাক্টরী এলাকায় বেশ কিছু গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম বলেন ভাংচুরে খবর পেয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে ঘঠনাস্থলে আসলে হামলা কারীরা চলে যায়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান জানান, আন্দোলনকারীরা তাদের দু’টি গাড়ি ভাঙচুর করেছে। তাছাড়া ইটপাটকেলের আঘঅতে তাদের ৪/৫ জন পুলিশ আহত হয়েছেন।
Show quoted text

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় কারখানায় হামলা প্রায় ৪০টি গাড়ি ভাঙচুর, আগুন : আহত ৫

Update Time : ১০:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪