Hi

ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় পরীক্ষার্থী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ১৭৯ Time View

আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকায় কাভার্ডভ্যান চাপায় আল আমিন (১৭) নামে চলতি এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়। আহতদের ভালুকায় ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি গতকাল সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ছিটালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী আল আমিন আরও দুইজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী সখীপুর উপজেলার দিকে রওনা করে। পরে তারা উপজেলার মল্লিকবাড়ী টু সখীপুর আড়াইপাড়া আঞ্চলিক সড়কের ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় পৌছলে সেখানে ভালুকা সদরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে দূর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলের পেছনের সিটে বসা আঙ্গারগাড়া গ্রামের ইসমাইলের ছেলে এসএসসি পরীক্ষার্থী সাগর (১৬) ও অজ্ঞাত প্রবাসী যুবক গুরুতর আহত হয়।
স্থানীয় যুবক শামীম পাটোয়ারী জানান, ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি ও ড্রাইভার চৌরাস্তা এলাকায় আটক করেছে জনতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় পরীক্ষার্থী নিহত

Update Time : ০৬:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩