ভালুকায় অটোরিকশা প্রতারক চক্রের সদস্য পুলিশের হাতে আটক
-
Reporter Name - Update Time : ০৪:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- ২৩০ Time View

সিপন রানা ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় গ্যারেজ থেকে প্রতারণা করে দুইটি অটোরিকশা চুরি করার ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়, উপজেলার পূর্ব ভালুকার মৃত শামসুদ্দিনের ছেলে আসাদ মিয়া ওই এলাকার রাংচাপড়া এলাকার মৃত আছমত আলীর ছেলে কামরুল ইসলামের গ্যারেজ থেকে দৈনিক ভাড়ায় দুইটি অটোরিকশা নিয়ে নেত্রকোনার সদর এলাকার আবুল আজিজের ছেলে খলিল ফকির (২৮) ও মিয়া হোসেনের ছেলে রমজান আলী (৪৫) কে দেয়।
গত ০৮ জানু ২০২৩ তারিখে পৌরসভার গ্যাস অফিস সংলগ্ন স্থানের গ্যারেজ থেকে অটোরিকশা দুটি নিয়ে আর ফেরত আসেনি খলিল ফকির ও রমজান আলী। এ ঘটনায় গ্যারেজ মালিক কামরুল ইসলাম ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে।
শুক্রবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে রমজানকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে নেত্রকোনা থেকে খলিল ফকিরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, প্রতারণা করে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রতারক চক্রের মূলহুতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



















