Hi

ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বারদীতে টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ১৯৯ Time View

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে গতকাল টিসিবির পণ্য বিক্রি করা হয়। কিন্তু সেখানে টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রেতাদের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি প্যাকেজের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল দেওয়ার কথা থাকলেও ডিলার প্রতি প্যাকেটে ১০০ গ্রাম করে কম দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

জানা গেছে, গতকাল বারদী ইউনিয়নে কার্ডধারী শতাধিক মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার সময় ডাল ও চিনিতে প্রতি প্যাকেটে ১০০ গ্রাম পর্যন্ত কম ছিল। এ সময় কার্ডধারীরা হট্টগোল শুরু করেন।

কার্ডধারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক বলেন,
‘সরকার গরিব মানুষকে কম দামে পণ্য কেনার জন্য কার্ড দিয়েছে, তাতেও ডিলাররা ওজনে কম দিচ্ছে। বিষয়টি তদন্ত করে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
স্থানীয় এলাকাবাসীর দাবি কার ক্ষমতার দাপটে এই অন্যায় করতে পারছে অসাধু ব্যবসায়ীরা এই বিষয়টি তদন্ত করা সময়ের দাবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

বারদীতে টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ

Update Time : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২