Hi

ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে -গোলাম মোহাম্মদ কাদের

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ১৫২ Time View

মোঃ হামিদুর রহমান লিমন, নিজস্ব প্রতিনিধি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। এটি জাতীয় পার্টি চেয়ারম্যান এর সাথে চীনের রাষ্ট্রদূতের প্রথম সভা। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর উত্তরা’র বাসভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন কে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি।

এসময় অনুষ্ঠিত বৈঠকে বন্ধু প্রতিম বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে চায়না’র অবদানের কথা উল্লেখ করেন। গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়ালো হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান এর বাসভবনে আতিথেয়তায় মুগ্ধ হয়ে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর জিনথ উই, পলিটিক্যাল ফেন্জ জিজিয়া, জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

বাংলাদেশের উন্নয়নে চীনের অবদান অব্যাহত থাকবে -গোলাম মোহাম্মদ কাদের

Update Time : ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩