Hi

ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুলপুর শাখার সম্পাদক বিল্লাল হোসাইন বহিষ্কার, নতুন সম্পাদক খোকন রায়

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ১৮৪ Time View

ফুলপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুলপুর শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) তার বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত হয়। জানা যায়, দুর্নীতি ও প্রতারণা মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ায় ফুলপুর উপজেলা শাখায় গত ৮ জানুয়ারি এক সাধারণ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মিটিংয়ের রেজুলেশন জেলা কমিটির নিকট পাঠিয়ে তার বহিষ্কার গ্রহণ করার জন্য ফুলপুর শাখার সভাপতি গীতিকার লুৎফুর রহমান আবেদন করেন। এরপর ওই আবেদন পত্রে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সুপারিশ করলে আজ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলম এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন ও একই সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খোকন রায়কে নতুন করে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
উল্লেখ্য, উপজেলার মোকামিয়া গ্রামের জনৈক দিন মজুর তোতা মিয়ার দায়ের করা অটো রিকশা চুরি সংক্রান্ত মামলায় আদালতে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ময়মসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রওনক জাহান ২৪ নভেম্বর এ রায় ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফুলপুর শাখার সম্পাদক বিল্লাল হোসাইন বহিষ্কার, নতুন সম্পাদক খোকন রায়

Update Time : ০৪:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩