ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০১:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- ১৬১ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করে বঙ্গবন্ধু স্মৃতি সৌধে এসে নিহত শহিদদের প্রতি ফুল দিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ পরিষদ সদস্য ও বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি মহোদয় বলেন দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানীরা আত্মসমর্পণ করেন। দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনা সরকার সবসময় ভালো নির্বাচনে জনগণের ভোটের সরকার গঠন করে। উপস্থিত সকলকে তিনি বলেন শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিবেন আপনারা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।

















