Hi

ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুর শেরপুর টু ময়মনসিংহ মহা সড়কে দুর্ঘটনায় আহত ৩৫

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ১৪২ Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি -মোঃকামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে একটি বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। পরে সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আনুমানিক ৪০-৫০ জন যাত্রীকে তখন উদ্ধার করেন। এসময় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসের নিচে আরো কোন যাত্রী চাপা পড়ে আছে কিনা জানতে চাইলে ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, রেকার সংবাদ দেওয়া হয়েছে।

রেকার আসলে বাসটি পানি হতে উত্তোলন করার পর দেখা যাবে আরও কেউ পানির নিচে রয়েছে কিনা। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বাসের নিচে আরো কেউ আছে কিনা তা রেকার আসলে পরে জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ফুলপুর শেরপুর টু ময়মনসিংহ মহা সড়কে দুর্ঘটনায় আহত ৩৫

Update Time : ০১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২