ফুলপুর বওলা বাজারে অটো,সিএনজির চাঁদাবাজি বন্ধ ঘোষণা করলেন ফুলপুর ওসি মাহবুব
-
Reporter Name - Update Time : ০৯:৩৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- ২১৯ Time View

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজারে সিএনজি ও অটো রিকশা চালকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধ ঘোষণা করলেন ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান। আজ শনিবার (২০ জানুয়ারি) বেলা ২টার দিকে ওই এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে অটোরিকশা, সিএনজিওয়ালা ও পরিবহণে কোন চাঁদাবাজি চলবে না। এসময় ওই এলাকার দায়িত্বশীল বিট পুলিশ অফিসার এসআই সবুজ মিয়া তার সাথে ছিলেন।
বওলা বাজার বাসস্ট্যান্ডে গিয়ে তিনি অটোরিকশা ও সিএনজি চালকদের সাথে বসেন ও মতবিনিময় করেন। তাদের অভিযোগ শুনে ওসি বলেন, আজ থেকে এক টাকাও চাঁদাবাজি চলবে না। ড্রাইভার ও সাধারণ পাবলিকের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ চাঁদা দিবেন না। কারো নিকট চাঁদা চাইলে বা কারো নিকট থেকে চাঁদা নিয়েছে এমন প্রমাণ রেখে আমাদেরকে যদি ইনফর্ম করতে পারেন, জানাতে পারেন তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাআল্লাহ। এসময় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।এলাকার সাধারণ মানুষ ফুলপুর থানার ওসি মাহবুব প্রতি অনেক খুশী হয়েছেন।






















