Hi

ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুর থানা পুলিশের সিংহেশ্বর ইউনিয়নে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ১৪৫ Time View

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি – মোঃ কামরুল ইসলাম খান

পুলিশেই জনতা,জনতাই পুলিশ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত শান্তি শৃংখলা সর্বত্র

পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুর সিংহেশ্বর ইউনিয়নে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর ) বিকালে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় হল রুমে ইউনিয়নের বিট পুলিশের এই ওপেন হাউজ ডে” অনুষ্টিত হয়।

ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ এস আই শহিদুল ইসলাম সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় হাবিবুর রহমান বলেন মাদক, জুয়া বাল্য বিয়ে এ বিষয় নিয়ে কোন আপোষ নেই, অত্র ইউনিয়নে নেতা কর্মী যারা আছেন সকলেই পুলিশপ্রশাসন কে সহযোগিতা করবেন।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অত্র স্কুলের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বার,

অনুষ্ঠানে ওসি আবদুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।ফুলপুর থানা পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন,মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ভালুকা মুক্ত দিবস

ফুলপুর থানা পুলিশের সিংহেশ্বর ইউনিয়নে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

Update Time : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২