Hi

ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুর থানা পুলিশের অভিযানে নরসিংদী থেকে সিএনজি চোর চক্রের সদস‍্য জসীমকে গ্রেফতার সহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ১৩৬ Time View

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান

ফুলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফুলপুর থেকে চুরি হওয়া সিএনজি ২৪ ঘন্টার মধ্যে নরসিংদী থেকে উদ্ধার ও চোরকে গ্রেফতার করার ঘটনায় প্রশংসায় ভাসছে ফুলপুর থানা পুলিশ!জানা যায়,৫ লক্ষ ৮২ হাজার ৬ শত টাকায় ২৯ মে/২০২২ ইং তারিখ কিস্তিতে ক্রয় করা সিএনজি গাড়ীটি বিগত ২ জানুয়ারী রাত ১১ টা থেকে ৩ জানুয়ারী সকাল ৭ টার মধ্যে চোরেরা ফুলপুরের হরিরামপুর এলাকার জনৈক শফিকুল ইসলাম মমিনের বাড়ী থেকে লোহার শিকল কেটে চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মমিন ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ফুলপুর থানার মামলা( নং-০৩) তারিখ ০৩/০১/২০২৩ ইং ধারা-৩৭৯ দন্ডবিধি রুজু করে ঘটনার তদন্তে নামে।

ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, পিপিএম স্যারের দিক নির্দেশনায়
ফুলপুর থানার বিচক্ষণ ওসি আব্দুল্লাহ্ আল মামুন মামলাটি তদন্তের দায়িত্ব দেন এস আই মুফাখখির উদ্দিন কে দায়িত্ব প্রদান করলে তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার শিবপুর থানার কুমড়াদী এলাকায় চুরি হওয়া সিএনজি গাড়ীটির অবস্থান শনাক্ত করেন।

বিগত ৪ জানুয়ারী সকাল অনুমান সাড়ে ৮ ঘটিকায় এসআই মুফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সিএনজি চোর জসীম উদ্দিন (২৪) পিতা-কলার আব্দুল হামিদ সাং-খড়িয়া থানা-শিবপুর জেলা নরসিংদীকে গ্রেফতার করে তার হেফাজতে থাকা চুরি যাওয়া সিএনজিটি
নরসিংদী টু শিবপুর হাইওয়ে সড়কের পূর্ব পাশে জনৈক রাজু মিয়ার গ্যারেজের সামনের রাস্তা হতে উদ্ধার করতে সমর্থ হয়।

পরে বাদীর অভিযোগে দায়ের করা ফুলপুর থানার মামলা নং-০৩, তাং- ০৩/০১/২০২৩ ইং ধারা- ৩৭৯ দন্ডবিধি তে ৭ দিনের রিমান্ড চেয়ে উক্ত সিএনজি চোর জসীমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সিএনজি গাড়ীটি উদ্ধার এবং জড়িত চক্রের অন্যতম চোর জসীমকে গ্রেফতারে সমর্থ হওয়ায় সর্বস্তরে স্বস্তি ফিরে এসেছে,প্রশংসায় ভাসছে ফুলপুর থানা পুলিশ।উল্লেখ্য তারাকান্দার সাংবাদিক সাগর তালুকদারের একটি সিএনজি গাড়ী কিছুদিন পূর্বে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি হয়।সাংবাদিক সাগর তালুকদার এক ফেসবুক পোস্টে ফুলপুর থানা পুলিশের সিএনজি উদ্ধার ও চোর গ্রেফতারকে স্বাগত জানিয়ে ফুলপুর থানার ওসিকে ধন্যবাদ জানান।তিনি তাঁর চুরি যাওয়া সিএনজিটি পুনরোদ্ধার করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন আসামীকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ভালুকা মুক্ত দিবস

ফুলপুর থানা পুলিশের অভিযানে নরসিংদী থেকে সিএনজি চোর চক্রের সদস‍্য জসীমকে গ্রেফতার সহ উদ্ধার

Update Time : ০৩:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩