Hi

ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুরে মাটি সরে গিয়ে শূন্য ঝুলছে ব্রিজ বড় দুর্ঘটনার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ২৫৪ Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে তলার মাটি সরে গিয়ে শূন্যে ঝুলছে ব্রিজ। যে কোনো সময়
ভেঙে গিয়ে প্রাণহানির মতো বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ফুলপুর
উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদী থেকে বের
হওয়া খালের উপর ব্রিজটির অবস্থান। বিপজ্জনকভাবে ঝুলে থাকা এই ব্রিজটি
২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ
প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়।
জানা যায়, ব্রিজটি নির্মাণের পর পরই খালটি নতুন করে খনন করা হয়। খালটি
আরো গভীর হয়ে যাওয়ায় ব্রিজের তলার পাটাতনের মাটি অনেকটাই সরে গিয়ে
শূন্যতা সৃষ্টি হয়। এতে ব্রীজের দুই প্রান্তে অতিরিক্ত চাপ পড়ায় উভয়
প্রান্তেই ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ব্রিজটি যে কোন সময় ধসে পড়বে বলে
আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই বি¦জের উপর দিয়েই চলছে হালকা যানবাহনসহ
জনসাধারণের যাতায়াত। ব্রিজটির ব্যাপারে শীঘ্র ব্যবস্থা গ্রহণ করা না হলে
ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বাইশকাহনিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম বলেন, ব্রিজটি অত্যন্ত ঝুকিপূর্ণ।
ব্রিজের কাছাকাছি থেকে খালটি খনন করার কারণে ব্রিজের নিচের মাটি সরে
গেছে। ব্রিজটি যে কোন সময় ভেঙে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই
শ্রীঘ্র একটি নতুন ব্রিজ নির্মাণ করা দরকার। একই গ্রামের রইছ উদ্দিন
বলেন, ব্রিজটি নির্মাণের আছে আমাদেরকে নৌকায় পারাপার করতে হতো। ব্রিজটি
আবার ভেঙে গেলে আমাদের যাতায়াতে দুর্ভোগ নেমে আসবে। সংশ্লিষ্ট কর্তৃপ
যেন ব্রিজটির ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
ঝুঁকিপূর্ণ এই ব্রিজটির ব্যাপারে ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম
আজাদের সাথে কথা বললে তিনি জানান, ব্রিজটি নির্মাণে আছে বাইসকাহনিয়া
গ্রামটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ব্রিজটি নির্মাণের পর জনসাধারণ যাতায়াতে
সুবিধা ভোগ করে আসছে। ব্রিজটি ভেঙে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
জন্য ঊর্ধ্বতন কর্তৃপে সুদৃষ্টি কামনা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ফুলপুরে মাটি সরে গিয়ে শূন্য ঝুলছে ব্রিজ বড় দুর্ঘটনার আশঙ্কা

Update Time : ১১:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২