Hi

ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলপুরে বিট পুলিশিংয়ের মাধ্যমে দীর্ঘ দের যুগের বিরোধের সমাধান

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩০৩ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিংয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের বিরোধকে কেন্দ্র করে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের সমাধান হয়েছে। রোববার উপজেলার বওলা ইউনিয়নের জনগণের দোর গোঁড়ায় গিয়ে পুলিশ জমি সংক্রান্ত সমস্যা সমাধান করেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে মুক্তি পেল উভয় পক্ষের লোকজন।

জানা যায়, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে মোঃ মোফাজ্জল হোসেন ও আব্দুস সালাম ফকির এবং গিয়াস উদ্দিন গংদের মধ্যে এক খন্ড জমি নিয়ে দীর্ঘ ২০ বছর যাবৎ বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এই সংবাদ পেয়ে ফুলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান হাবিবকে সাথে নিয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় এসআই সুমন মিয়াসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ ২০ বছরের বিরোধ সমাধানের জন্য বিট পুলিশিং এর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন এবং ৩ পক্ষকে নিয়ে রোববার বওলা বাজারে বৈঠকে বসেন। বৈঠকে উভয়পক্ষের বক্তব্য শুনে এক খন্ড জমি নিয়ে মোঃ মোফাজ্জল হোসেন ও আব্দুস সালাম ফকির এবং গিয়াস উদ্দিন গংদের মধ্যে দীর্ঘ ২০ বছরের চলমান বিরোধ মিমাংসা করে দেওযা হয়। বিরোধ মিমাংসা হওয়ায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে মুক্তি পেল উভয় পক্ষের লোকজন। এতে এলাকায় ও স্থানীয় লোক জনের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় লোকজন বিট পুলিশিং কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ ২০ বছরের কঠিন একটি বিষয় আমাদের দ্বারা সমাধান হওয়ায় বিট পুলিশের প্রতি লোকজনের আস্থা তৈরি হয়েছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিট পুলিশিংয়ের মাধ্যমে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ফুলপুরে বিট পুলিশিংয়ের মাধ্যমে দীর্ঘ দের যুগের বিরোধের সমাধান

Update Time : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩