Hi

ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে বালিয়া মোড় টু আমুয়াকান্দা স্কুল পর্যন্ত পাকা সড়কে ভাঙন দেখার কেউ নেই

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১১৪ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বালিয়া মোড় থেকে কলের বাড়ি ও কাজী বাড়ি হয়ে আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে।
ঢাকা-ফুলপুর আঞ্চলিক মহাসড়ক থেকে এই সড়কটিতে ঢোকার মুখেই রয়েছে বড় ভাঙন। এর একটু সামনে গেলে কলের বাড়ির সামনে মেহগনি গাছ সংলগ্ন স্থানে সড়কের অনেকটা পাড় ভেঙে গেছে। আরেকটু সামনে যাওয়ার পর দুই জায়গায় সড়কের মাঝখান থেকে ইট, বালু ও সুরকি সরে গিয়ে কাঁচা রাস্তার মত মাটি বের হয়ে গেছে। আর আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অল্প ভাঙন আছে এবং ওই জায়গাটা পয়ারী রোডে গিয়ে যুক্ত হয়েছে। পয়ারী রোড থেকে স্কুলে ঢোকার সড়কটি একটু নিচু হওয়ায় বৃষ্টির সময় সব পানি গড়িয়ে গিয়ে স্কুল আঙিনায় জমে। যে কারণে অল্প বৃষ্টিতেই স্কুল মাঠ ডুবে যায়। শিক্ষার্থীদের খেলাধুলা তো বটেই চলাচলেও সমস্যা হয়। এছাড়া ফুলপুরের ঐতিহ্যবাহী এই আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের কিছু গাফেল মানুষ স্কুল আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে বরং তারা নিজেরাই এর পরিবেশ নষ্ট করছেন। স্কুল গেট ও এর আঙিনাকে ময়লার ভাগাড় বানিয়েছেন। বিষয়টি দেখার জন্য ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও ফুলপুর পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের দৃষ্টি আকর্ষণ করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে বালিয়া মোড় টু আমুয়াকান্দা স্কুল পর্যন্ত পাকা সড়কে ভাঙন দেখার কেউ নেই

Update Time : ০১:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪