শিরোনামঃ
ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি কে গ্রেফতার
-
Reporter Name - Update Time : ১২:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- ১৪২ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পৃথক দুটি অভিযানে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-জিয়ারুল, কামাল, আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম, সেকান্দর ফকির, জুলহাস ও ইসমাঈল।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, জুয়াড়িদের বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে আমি চাই ফুলপুর উপজেলার সন্ত্রাস, মাদক, জোয়া, বাল্যবিবাহ, এসব কিছু নির্মূল করতে তাই এ বিষয়ে আমার এ অভিযান অব্যাহত থাকবে। আমি ফুলপুর উপজেলার সকলের সহযোগিতা চাই।
Tag :
গ্রেপ্তার


















