Hi

ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে পুকুরে পড়ে দুই বোনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৩৭ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে আছিয়া খাতুন (৪) ও তানিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুইজন চাচাতো বোন। উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে। আছিয়া খাতুন ঐ গ্রামের মোঃ ওসমান গনি ও মোছাঃ মুসলিমা খাতুনের কন্যা এবং তানিয়া একই গ্রামের সাইদুল ইসলাম ও মোছাঃ রূপালী আক্তারের কন্যা।

জানা যায়, চাচতো ভাই-বোন আছিয়া খাতুন (৪), তানিয়া (৪) ও জুবায়ের ( সাড়ে ৩) সকাল ১০ টার দিকে নিজ বাড়ির সামনে পশ্চিম দিকে অনুমান ২শত গজ দূরে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে শিশু আছিয়া খাতুন ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়। তা দেখে তাদের সাথে থাকা চাচাতো ভাই জুবায়ের বাড়িতে গিয়ে সংবাদ দেয় যে দুজন পানিতে পড়ে গেছে। সাথে সাথে জাহিদুল ইসলাম ও জেলেখা বেগম দৌড়ে গিয়ে শিশু আছিয়া ও তানিয়াকে মৃত অবস্থায় পুকুর হতে উঠায়। তারপর ফুলপুর থানা পুলিশকে অবগত করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে পুকুরে পড়ে দুই বোনের মৃত্যু

Update Time : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২