Hi

ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে দুই শিশুকে অপহরণের ২ ঘন্টার মধ্যে উদ্ধার গ্রেপ্তার-১

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ১৩৮ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে চিপস ও বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা। অপহরণের দুই ঘন্টার মধ্যে পুলিশ অপহৃত দুই শিশুকে উদ্ধার ও জাহানারা খাতুন (৪৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) সকালে ফুলপুর পৌর এলাকার গোদারিয়া উত্তর গ্রামের হোসেন ভবনের সামনে এ ঘটনা ঘটেছে। পরে সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রাম থেকে পুলিশ তাদের উদ্ধার করে। অপহরণকারী জাহানারা খাতুন (৪৫) হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় দক্ষিন( কোনা পাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। তার স্বামীর নাম সেলিম মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফুলপুর পৌরসভা এলাকার গোদারিয়া উত্তর গ্রামের হোসেন ভবনের মালিক আলহাজ্ব হোসাইন মাহমুদের ৫ বছরের শিশুপুত্র ইউসুফ হোসেন নুর ও ভাড়িটিয়া আরিফুর রহমানের ৩ বছর বয়সি কন্যা আদিবা রহমান সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে বাড়ীর বাহির আঙিনায় খেলা করছিল। সকাল অনুমান সাড়ে ৮টার দিকে দুই পরিবারের লোকজন শিশু দুইটিকে খোঁজে না পেয়ে আশেপাশে খোঁজতে থাকেন এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দেন। ৯৯৯ কলের মাধ্যমে ফুলপুর থানায় সংবাদ আসে। সাথে সাথে ফুলপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া শিশু দুইটির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। থানার বিভিন্ন অফিসারগন তাদের স্ব-স্ব বিট সমুহের লোকজনদের বিষয়টি অবগত করেন এবং এধরনের দুইজন শিশু পাওয়া গেলে থানায় জানানোর জন্য বলেন । খোজাখুজির এক পর্যায়ে পুলিশ জানতে পারে, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে একজন মহিলা দুইটি শিশুকে হাঁটিয়ে হাঁটিয়ে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটিকে উদ্ধার করেন এবং অপহরণকারী মহিলা জাহানারাকে আটক করে থানায় নিয়ে আসেন। শিশু দুইটির পিতা-মাতা ঘটনাস্থলে গিয়ে তাদের হারিয়ে যাওয়া শিশু বলে সনাক্ত করেন। এ ব্যাপরে আলহাজ্ব হোসাইন মাহমুদ বাদি হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুইটিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চিপস্ ও বিস্কুট খাইয়ে আরও চিপস-বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে জাহানারা নামের মহিলাটি তাদের নিয়ে যাচ্ছিল। আটক মহিলা জাহানারার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ফুলপুরে দুই শিশুকে অপহরণের ২ ঘন্টার মধ্যে উদ্ধার গ্রেপ্তার-১

Update Time : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩