ফরিদপুরে নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি শওকত আলী শরীফ সম্পাদক লিয়াকত হোসেন
-
Reporter Name - Update Time : ০৯:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- ১৮৮ Time View

মোঃ শাহ্ জালাল ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দিনকাল পত্রিকার নগরকান্দা প্রতিনিধি শওকত আলী শরীফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন।
শনিবার (৯ নভেম্বর) উপজেলা সদরের শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
নির্বাচনে প্রেসক্লাবের ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রদান করেন।
এছাড়াও নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন (খবরপত্র), সহ-সভাপতি এহসানুল হক মিয়া (খোলাচোখ), সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি) নির্বাচিত হয়েছেন।
















