Hi

ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“প্রেম”

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১২ Time View

মোশাররফ সোহেল
আমি প্রেম,অনাদি অনন্তের পথে হেঁটে চলি
আমি আরব বেদুঈন,মরীচিকা,শ্মশান,ঊর্দ্ধোলোক।
তুচ্ছ করি,সংসার-ধর্ম-বর্ণ,জাত পরিচয়,ভেদাভেদ।
আমি ক্লান্ত পথিক, রণাঙ্গনের যুদ্ধ সৈনিক
শিহরণে উদ্ভাসিত করি ঐ জনতার ব্যথাতুর মুখ।
আমি কালে কালে, যুগে যুগে বয়ে চলা এক একটি উপাখ্যান।
উপন্যাসের পাতায় পাতায় ফুটে ওঠা মানব প্রেম,প্রিয় গীতি কবিতা।
আমি প্রেম, আমি পবিত্র,আমি প্রতিটি বিশুদ্ধ আত্মা।
আমি মায়ার বাঁধন,আমি ঐশ্বরিক,অন্তঃজাত প্রবৃত্তি।
আমি অনাত্নীয়ের পরমাত্মা,আমি স্বর্গ সুখ।
আমি কিশোর হৃদয়ের কোমল আর্তচিৎকার।
তারুণ্যের বুকে চির ধরা দৃঢ় প্রত্যয়- আমি নবীন
আমি প্রেম,আমি চির তরুণ।আমি ভালোবাসি……
হে প্রিয়তমা,আমি ভালোবাসি……
শত সহস্রবার বলতে পারি তুমি আমার
আমি মিথ্যার আড়ালে ধ্রুব সত্য।আমি বর্ণিল, সীমাহীন
আমি পরকে করি আপন,আপন কে করি নির্বাসন।
আমি পাওয়া না পাওয়ার বেহিসেব কষি না
আমি প্রেম,আমি আঁখি জলে ভেসে ওঠা তোমার প্রিয় মুখ
আমি আকাশের সমস্ত নীল,সমুদ্রের খোলা হাওয়া।
আমি নীল শাড়িতে নীল টিপ পরা রমনীর
অহংকারী সৌন্দর্য।
আমি প্রেম,আমি ঘুনে ধরা সমাজের বিশুদ্ধ বাতাস।
কল্পনার সমস্ত সুখ,বাস্তবতার সমস্ত দেয়াল।
আমি প্রেম,জীবন খাতার প্রতিটি পৃষ্ঠার রঙিন আলপনা।
সকাল-সন্ধ্যা-দুপুরের মিষ্টি রবীন্দ্র সংগীত
আমি ভালোবাসি, ভালোবাসি ,কাছে দূরে..
আমি ভালোবাসি একটি লাল গোলাপ
আমি প্রেম, আমি বিশ্বজনীন..।
সর্বকালের, সর্বলোকের প্রতিটি আত্মার বিশ্বনাচ।
আমি প্রেম …………

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

“প্রেম”

Update Time : ০৬:৪৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩