শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-
Reporter Name - Update Time : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- ১৫৯ Time View

১৭ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘আঙুল ফুলে কলাগাছ হাতেম খান” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়।
ওই অনলাইন নিউজ পোর্টালে আমার নামে যেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটায় উল্লেখিত কোন তথ্যই সত্য নয়। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোধিত ও মানহানিকর প্রতিবেদনটি করিয়েছে। অনলাইন পোর্টাল কর্তৃপক্ষকে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মনগড়া সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। অনলাইন পোর্টালে এ ধরনের মিথ্যা সংবাদ কোন ভাবেই কাম্য নয়। আমি এহেন মিথ্যা, বানোয়াট, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আলহাজ হাতেম খান
আহবায়ক,
ভালুকা পৌর বিএনপি।
Tag :
প্রতিবাদ
জনপ্রিয়






















