প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-
Reporter Name - Update Time : ০৩:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- ২২২ Time View

গত ২৩ শে আগস্ট দেশ বাংলা সহ কয়েকটি প্রিন্ট পত্রিকা ও কয়েকটি অনলাইন পোর্টাল পত্রিকায় শিবগঞ্জে নড়বড়ে শিক্ষাখাত ব্যাপক অনিয়ম দুর্নীতি শিরোনামে, গত ২৩ শে আগস্ট বুধবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রশুন চক বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান । এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বলেন (দেশ বাংলা) সহ বিভিন্ন অনলাইন পোর্টাল গুলোতে রশুন চক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামাল এমপিও ছাড়াই বেতন উত্তোলন, সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম জাল সার্টিফিকেটের মাধ্যমে শিক্ষকতা ও বেতন উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্ম ক্ষেত্রে আমি ও আমার প্রতিষ্ঠানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রশুন চক বালিকা উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মোহাম্মদ মজিবুর রহমান
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।























