Hi

ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ০ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুব‌কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে পড়া থামাতে শাহাদাৎ ছাদে ওঠেন। এ সময় তার পা পিছলে বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কদমডেঙা গ্রামে তার বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবকাঠামোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরি ইস্যুতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ অস্বীকার করলেন প্রকৌশলী ফজলে রাব্বী

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬