শিরোনামঃ
পাওনা টাকা চাওয়ায় ক্ষমতার জোরে শাহ আলম কে কুপিয়ে পিটিয়ে জখম করলো ইসহাক
-
Reporter Name - Update Time : ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- ২৩৭ Time View

সোনারগাঁও প্রতিনিধি ঃ– সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা মোঃ শাহ আলম।নিতান্তই একজন সহজ সরল মানুষ। কথিত যুবলীগ নেতা মোঃ ইসহাক তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়।কিন্তু পাওয়া টাকা যে দিতে হয় ক্ষমতার দাপটে সেটা ভুলেই গিয়েছিল ইসহাক। গতকাল বিকেলে মোঃ শাহ আলম যখন ইসহাকের কাছে পাওনা টাকা চায় তখনই শুরু হয় গন্ডগোল। ইসহাক বলতে শুরু করে টাকা দিবো না। একপর্যায়ে মোঃ শাহ আলম কে কুপিয়ে পিটিয়ে জখম করে।এই বিষয়ে জানতে চাইলে মোঃ শাহ আলম বলেন,আমার পাওনা টাকা ফেরৎ চাওয়ায় ইসহাক আমাকে মৃত্যুর উদ্দেশ্য মেরেছে। আমি সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছি।আমি এই কথিত যুবলীগ নেতা ইসহাক এর বিচার চাই। এই বিষয়ে সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
Tag :
জখম
জনপ্রিয়














