Hi

ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“পথের মানুষ”

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ৩০৯ Time View

মোশাররফ সোহেল
পথের মানুষ কখনো কারোও আপন হতে পারে না।
না পারে ঘরে,না পারে বাইরে
ক্ষনিকের মায়ায় পথচলার কষ্ট পথের মানুষ ভুলে যায়
ক্ষণিককেই সে সার্বক্ষণিক করতে চায়।
আঁখির পরে আঁখির মায়ায় পড়ে যায়
মিষ্টি হাসির প্রেমে সে প্রাণ পায়।
পরম নির্ভরতার আশায় সে ব্যাকুল হয়
বিলিয়ে দেয় নিজের সর্বস্ব।
কথার ফুলঝুঁড়িতে সে স্বপ্নে বিভোর হয়।
ভুলকে ভুল জেনেও সে ভুল পথে পা বাড়ায়
পথের মানুষ,অতীতের স্বপ্নে বর্তমানকে খুঁজে বেড়ায়।
কিন্তু অতীত সে তো চির অতীত
সহজ সত্যের ধুম্রজাল পথের মানুষ খুঁজে পায় না।
যে হাসিতে আশা জাগায়
সে হাসিতে মিথ্যে থাকতে পারে না, থাকতে নেই।
পথের মানুষ, থেমে যায়
ভাবে, এই বুঝি এসেছে সুসময়।
ভুবন ভোলানো হাসি নয়
এতো সর্পদর্শনের চেয়েও বেদনাদায়ক।
পথের মানুষ আবার হেঁটে চলে
ঐ দুর কোন দিগন্তে নয়,
আশায় বুক বেঁধে নয়
নিরাশার অন্ধকারে নয়।
বরং পথের পরম মায়ায়
যে মায়ায় জন্ম থেকেই হেঁটে চলে পথের মানুষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহের ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

“পথের মানুষ”

Update Time : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

মোশাররফ সোহেল
পথের মানুষ কখনো কারোও আপন হতে পারে না।
না পারে ঘরে,না পারে বাইরে
ক্ষনিকের মায়ায় পথচলার কষ্ট পথের মানুষ ভুলে যায়
ক্ষণিককেই সে সার্বক্ষণিক করতে চায়।
আঁখির পরে আঁখির মায়ায় পড়ে যায়
মিষ্টি হাসির প্রেমে সে প্রাণ পায়।
পরম নির্ভরতার আশায় সে ব্যাকুল হয়
বিলিয়ে দেয় নিজের সর্বস্ব।
কথার ফুলঝুঁড়িতে সে স্বপ্নে বিভোর হয়।
ভুলকে ভুল জেনেও সে ভুল পথে পা বাড়ায়
পথের মানুষ,অতীতের স্বপ্নে বর্তমানকে খুঁজে বেড়ায়।
কিন্তু অতীত সে তো চির অতীত
সহজ সত্যের ধুম্রজাল পথের মানুষ খুঁজে পায় না।
যে হাসিতে আশা জাগায়
সে হাসিতে মিথ্যে থাকতে পারে না, থাকতে নেই।
পথের মানুষ, থেমে যায়
ভাবে, এই বুঝি এসেছে সুসময়।
ভুবন ভোলানো হাসি নয়
এতো সর্পদর্শনের চেয়েও বেদনাদায়ক।
পথের মানুষ আবার হেঁটে চলে
ঐ দুর কোন দিগন্তে নয়,
আশায় বুক বেঁধে নয়
নিরাশার অন্ধকারে নয়।
বরং পথের পরম মায়ায়
যে মায়ায় জন্ম থেকেই হেঁটে চলে পথের মানুষ।