নান্দাইলে ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক যুবক
-
Reporter Name - Update Time : ০৩:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- ১৫১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইলে ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ্ (৩৪) নামের
এক ব্যক্তিকে আটক করেছে র্যাব -১৪। আজ সোমবার ২৪ জুলাই ২০২৩ তারিখ ভোর পৌনে ৪টার দিকে পরিষদের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানোর সময় তাঁকে ইয়াবাসহ আটক করা হয়। আটক লিটন মিয়া পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গালাহার গ্রামের বাসিন্দা। আজ সকালে র্যাব-১৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, মাদকদ্রব্য নিয়ে এক মাদক কারবারি যাচ্ছেন এ খবরে র্যাব ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওই স্থানে চেকপোস্ট বসায়। এ সময় হাবিবুল্লাহ্কে তল্লাশি করে ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বেচা-কেনার কথা স্বীকার করেন।আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















