নান্দাইলে ভুয়া এনআইডি দিয়ে নৈশ্য প্রহরী নিয়োগ
-
Reporter Name - Update Time : ০৬:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- ১২৭ Time View

আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে দিলালপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরীর চাকরি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায । জানা যায়,১৪ ইং অক্টোবর ২০২২ ইং দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ২০/২/২৩ ইং পরীক্ষার হওয়ার ১ দিন পরেই প্রধান শিক্ষককে তোয়াক্কা না করে সরাসরি সাবেক এমপির নির্দেশ অনুযায়ী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির সভাপতি শাহ মোঃ দিদারুল ইসলাম রেজুলেশন করে ২২/২/২৩ ইং নৈশ্য প্রহরী পদে তড়িঘড়ি করে স্কুলে যোগদান করে নেয় । সুমন ফকিরের দুটি এন আইডি ও দুই উপজেলায় তার ঠিকানা রয়েছে।তাড়াইল উপজেলার সিংগরুর পার গ্রামের মৃত সোয়াদ আলীর পুত্র মোঃ সুমন ফকির যার ভোটার আইডি নং ১০৩৪৭৩২২৮৭ জন্ম ২/৭/১৯৯০ (৩৩) ইং তার সঠিক ঠিকানা নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নগর কচুরি গ্রামের মৃত সোয়াদ আলীর পুত্র মোঃ সুমন মিয়া (৪২) যার জাতীয় পরিচয়পত্র নং ৬১১৭২৬৩৩২৯৭৭২ জন্ম ২৬/১০/১৯৮১ ইং। সুমন ফকির সভাপতির নিকট প্রতিবেশী। দ্বৈত জাতীয় পরিচয়পত্র, সঠিক তথ্য গোপন করা দন্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও কোন কিছুর তোয়াক্কা না করে চাকরি করে যাচ্ছে। ভুয়া আইডি দেখিয়ে নিয়োগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখ্খারুল ইসলামের কাছে জানতে মোঠো ফোন করে পাওয়া যায়নি।এলাকাবাসী এ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।





















