Hi

ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও মালামাল চুরি

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ১৫৭ Time View

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে জাতীয় শ্রমিকলীগ এর ১২ নং কাশোঁপাড়া ইউ’পি শাখা ভবন এর পূর্ব দেওয়াল ভেঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেওয়ালের সাথে লাগানো ব্যানার এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার মোড়ে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২১ মার্চ) রাতে জাফরাবাদ (চকভবানী) গ্রামের প্রতিপক্ষ মৃত গকুল সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার (৫০), আব্দুস সামাদ সরদারের ছেলে আতাউর হোসেন (৪০) ও আবু রায়হান ওরফে লিটন(৩০), নিচ কুলিহার গ্রামের সামসুদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), জাফরাবাদ গ্রামের মৃত. আব্বাস আলীর ছেলে আবু বক্কর (৪০), নিচ কুলিহার গ্রামের মৃত- হাফেজ পিয়াদার ছেলে বেলাল হোসেন পিয়াদা (৪৮), জাফরাবাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে মামুন (৩৫) চক ভবানী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বাবু (৩৫) এবং নিচকুলিহার গ্রামের মৃত জহির সরদারের ছেলে আতাব হোসেন সরদার (৩৫) এর বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মান্দা উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সাবেক সহ সভাপতি হাফিজুল হক।

অভিযোগসূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে হাফিজুল হকের সঙ্গে জাফরাবাদ (চকভবানী) গ্রামের প্রতিপক্ষ মৃত গকুল সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার গংদের দীর্ঘদিন ধরে কুলিহার মোড়ের একটি দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে প্রতিপক্ষের আব্দুস সামাদ গংরা মঙ্গলবার (২১মার্চ) দুপুর আড়াই টার দিকে ওই বিবাদমান পূর্বের দোকানঘর (বর্তমানে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ এর ১২ নং কাশোঁপাড়া ইউ’পি শাখা ভবন) এর পূর্ব দেওয়াল ভেঙ্গে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেওয়ালের সাথে লাগানো ব্যানারটি চুরি করে নিয়ে যায়। ইতোপূর্বেও প্রতিপক্ষের লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তাং-০৪/১২/২০২২ ধারা-১৪৩/৪৪৮/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০। মামলা পরবর্তী সময়ে প্রতিপক্ষের লোকজন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছেন। উক্ত হুমকির কারণে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৪/১১৭(৩) ধারা, তারিখ-২৬/০২/২৩ মামলা দায়ের করেন। জমি সংক্রান্ত বিরোধে মামলা করার পর হতে অধ্যবধি আসামীগণ মামলাটি তোলার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাসহ খুন জখমের হুমকি প্রদান করছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

প্রতিপক্ষের আব্দুস সামাদ সরদার আতোয়ার রহমান,আবু রায়হান লিটন, রফিকুল ইসলাম, আবু বক্করসহ অন্যান্যরা তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধকে ভিন্নখাতে প্রবাহের জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, অভিযোগ পেলে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহ-১১ আসনে বিজয়ী বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও মালামাল চুরি

Update Time : ০৪:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩