Hi

ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৪০ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মো. আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অনকুল চন্দ্র সাহা বুদু, বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বরুণ মজুমদার, মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত এবং থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন।

এসময় মহাদেবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, সত্যের সন্ধানে নির্ভিক শ্লোগানে জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে যুগান্তর। যুগান্তর পত্রিকার কথা যদি বলি, তাহলে বলতেই হয়, দেশের শীর্ষস্থানীয় পত্রিকার মধ্যে এটি অন্যতম। বহুল প্রচারিত ও জনপ্রিয় একটি পত্রিকা যুগান্তর। যুগান্তর আমারও প্রিয় পত্রিকা, আমি প্রতিদিনই যুগান্তর পড়ি, আমার টেবিলে যুগান্তর থাকেই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, সিনিয়র সাংবাদিক কিউ এম সাঈদ টিটো, কাজী শামসুজ্জোহা মিলন, অসিত দাস, এ.কে সাজু, ওয়াসীম আলী, মো. মেহেদী হাসান, মোকলেছুর রহমান, সোহাগ রহমান সুজন, অহিদুল ইসলাম, রুবেল হোসেন, শাকিল আহমেদ, মাহবুব উল আলম, মিজানুর রহমান মানিক প্রমূখ।

এ সময় বক্তারা যুগান্তরে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের প্রশাংসা করেন। এ ধারা অব্যাহত রেখে যুগান্তর যুগ যুগ মানুষের অন্তরে বেঁচে থাকুক এ প্রত্যাশা করেন।

বক্তারা যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারোয়ারসহ প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং যুগান্তরের কর্ণধার এ্যাডভোকেট সালমা ইসলাম, সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তরে কর্মরত সকলের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।

শেষে দৈনিক যুগান্তর পত্রিকার ২ যুগে পদাপর্ণ উপলক্ষে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহ-১১ আসনে বিজয়ী বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

নওগাঁর মহাদেবপুরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ০৩:৪২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩