নওগাঁয় আমিন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- ১৫৬ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে নওগাঁর দয়ালের মোড়ে নওগাঁ সদর উপজেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ সদর উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু’র সঞ্চালনায় এবং সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সভাপতি এস.এম নজরুল ইসলাম,সহ-সভাপতি মোজাফফর হোসেন,সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদী,সাংগঠনিক এবং সম্পাদক আবুল হোসেন বাচ্চু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির
যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন,নওগাঁ সদর উপজেলা আমিন সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান,কোষাধ্যক্ষ ক্ষুদিরাম মৈত্র,দপ্তর সম্পাদক মতিউর রহমান স্বপন,
যুগ্ম-সাধারণ সম্পাদক রফিজুল ইসলাম (পুটু) এবং সদস্য মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।
















