শিরোনামঃ
ধোবাউড়া সাংবাদিকদের মৌলিক ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী ইউজিডিপি প্রশিক্ষনের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১০:৫৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- ২১০ Time View

ধোবাউড়া উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পরিষদ উন্নয়ন ও পরিচালন প্রকল্পের উদ্যোগে সাংবাদিকদের মৌলিক ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী ইউজিডিপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক বাবুল হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, ধোবাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মতিলাল সরকার,সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সহ ধোবাউড়ায় কর্মরত ২৫ জন সাংবাদিকবৃন্দ। আয়োজন করেন ইউজিডিপি জাইকা।
Tag :
প্রশিক্ষন


















