ধোবাউড়ায় মিনা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- ১৬৫ Time View

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া প্রতিনিধি:
ময়মনসিংহ ধোবাউড়ায় স্বাস্থ্যবিধি মানবো কোভিড মুক্ত থাকবো,এই শ্লোগান কে সামনে রেখে। ধোবাউড়ায় মিনা দিবস পালন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই দিবস টি পালন করা হয়।
এ উপলক্ষে ২৪সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা সাংস্কৃতিক গল্প বলা ও প্রতিযোগী অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন। বক্তারা সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আসমত আলী,মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

















