শিরোনামঃ
ধোবাউড়ায় হত্যাকান্ডের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৪জন ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ
-
Reporter Name - Update Time : ০৯:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- ১৪৯ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ ধোবাউড়ায় লাক মিয়া হত্যাকান্ডের ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আমিন ফকিরসহ ৪জন এবং ভারতীয় ৩০ বোতল মদসহ ৩ জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশে এস আই জাহিদ হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে, গত কাল, লাক মিয়া হত্যা মামলায় উপজেলার গোয়াতলা থেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকিরসহ ৪ জন এবং গতকাল রাতে উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের বতিহালা গ্রাম থেকে ভারতীয় ৩০ বোতল মদসহ তিনজনকে আটক করা হয়েছে। ১৭মার্চ রবিবার সকালে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। অফিসার ইনচার্জ চান মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং লাক হত্যা মামলার বাকি আসামীদের দ্রুত গ্রেফতার অভিযানও অব্যাহত রয়েছে।
Tag :
আটক
জনপ্রিয়


















